Description
প্রধান উপাদান এবং এর কার্যকারিতা:
পেঁয়াজের নির্যাস পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও পটাশিয়াম, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এটি চুলের অকালপক্বতা ও চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে।
প্ল্যান্ট কেরাটিন : প্রোটিন সমৃদ্ধ প্ল্যান্ট কেরাটিন চুলের ভেতরের ড্যামেজ মেরামত করে। এটি চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায়, যার ফলে চুল হয় অনেক বেশি নরম, সোজা এবং ফ্রিজ-মুক্ত ।
ভিটামিন ই : একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা মাথার ত্বককে সুস্থ রাখে এবং চুলকে ক্ষতিকারক পরিবেশগত দূষণ থেকে রক্ষা করে।
কেন এটি আপনার চুলের জন্য সেরা?
চুল পড়া নিয়ন্ত্রণ : এটি চুলের গোড়াকে পুষ্ট ও শক্তিশালী করে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি: এটি রুক্ষ ও শুষ্ক চুলকে ময়েশ্চারাইজ করে একটি ন্যাচারাল শাইন বা সিল্কি ভাব এনে দেয়।
মাথার ত্বক পরিষ্কার রাখে: চুলের প্রাকৃতিক তেল নষ্ট না করেই এটি স্ক্যাল্পের ময়লা ও অতিরিক্ত তেল খুব ভালোভাবে পরিষ্কার করে।
কেমিক্যাল ও টক্সিন-মুক্ত: এটি সম্পূর্ণ ডার্মাটোলজিক্যালি টেস্টড এবং এতে কোনো ক্ষতিকারক প্যারাবেন, সালফেট , সিলিকন বা মিনারেল অয়েল নেই।
কালার ও কেমিক্যালি ট্রিটেড চুলের জন্য নিরাপদ: আপনার চুলে যদি কালার করা থাকে বা কোনো স্মুথনিং ট্রিটমেন্ট করা থাকে, তবুও এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
ব্যবহার বিধি:
১. চুল জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন।
২. হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণ শ্যাম্পু নিয়ে সরাসরি মাথার ত্বকে এবং চুলে লাগান।
৩. আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ম্যাসাজ করে ফেনা তৈরি করুন।
৪. এরপর পরিষ্কার জল দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে ফেলুন।
৫. সেরা ফলাফলের জন্য শ্যাম্পু করার পর Mamaearth Onion Conditioner ব্যবহার করুন।







Reviews
There are no reviews yet.